সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল | চ্যানেল খুলনা

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) শর্ত পুনরায় বহাল করা হয়েছে। গত ৭ এপ্রিল উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। রোববার (১৩ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ।

এদিকে শনিবারের (১২ এপ্রিল) ঐতিহাসিক ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার, গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, ইসরায়েলি পণ্য বয়কট এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।

এ ছাড়া তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল ব্যতীত পুনর্বহাল এবং রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নেওয়াসহ একাধিক দাবি জানিয়েছেন।

এর আগেও বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে শেখ হাসিনা সরকার পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ মুছে দেয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

খুব অল্প সময়েই কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিশু আছিয়া হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।