সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান | চ্যানেল খুলনা

বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান

বাংলাদেশি নাগরিকদের প্রবেশে সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। ফলে ভিসা পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি নিয়মের মধ্যে পড়বেন না বাংলাদেশিরা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাংলাদেশে নব-নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত এ কথা জানিয়েছেন। নতুন হাই-কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকের পর এ অগ্রগতির ব্যাপারে জানান।

বৈঠক পরবর্তী এক বিবৃতিতে পাকিস্তানি দূতাবাস জানায়, ‘বাংলাদেশিদের ভ্রমণে সর্বপ্রকার ভিসা নিষেধাজ্ঞা বাতিল করেছে পাকিস্তান। বৈঠকে উভয়পক্ষই সকল স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার ব্যাপারে একমত পোষণ করেছে।’ পাকিস্তানি গণমাধ্যম এ ঘোষণাকে দক্ষিণ এশিয়ার দুই মুসলিম দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা সৃষ্টির নতুন উদাহরণ বলে উল্লেখ করে। তারা বলেছে, গত বছরের জুলাইয়ে হাসিনা-ইমরান ফোনালাপের পর এই প্রথম ভিসা শিথিলের ঘোষণা দিয়েছে তাদের দেশ।

তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি’কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি হাই-কমিশনার বলেছেন, এবার তারা বাংলাদেশের পক্ষ থেকেও একইরকম সিদ্ধান্ত আশা করছেন।

‘বাংলাদেশে এখনও পাকিস্তানি নাগরিকদের ভ্রমণে বেশকিছু কড়াকড়ি রয়েছে, আমি বিষয়টি দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেছি এবং তাকে আমাদের তরফ থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানানো হয়েছে,’ তিনি জানান।

সূত্র: বিজনেস রেকর্ডার

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।