সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশকে করোনার টিকা উপহার দিতে চায় চীনা কোম্পানি | চ্যানেল খুলনা

বাংলাদেশকে করোনার টিকা উপহার দিতে চায় চীনা কোম্পানি

বাংলাদেশকে করোনা প্রতিরোধী টিকা উপহার দিতে চায় চীনা কোম্পানি আনুই জিফেই। প্রতিষ্ঠানটি এখানে টিকা উৎপাদন ও পরীক্ষা করার প্রস্তাব দিয়েছে।

টিকা নিয়ে আলোচনা করার জন্য প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট খুব শিগগিরই ঢাকা আসছেন।
সূত্র জানায়, চীনা কোম্পানি আনুই জিফেই বাংলাদেশে টিকা উৎপাদন ও পরীক্ষার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে এখানে টিকার ট্রায়াল দিতে চায় প্রতিষ্ঠানটি।

টিকা নিয়ে আলোচনার জন্য আনুই জিফেইর প্রেসিডেন্ট পু জিয়াং শনিবার (২৩ জানুয়ারি) ঢাকা আসছেন। তিনি সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশ সরকার অনুমোদন দিলে তারা এখানে টিকা উৎপাদন করবেন। এ টিকার বড় একটি অংশ দেশের দরিদ্র মানুষকে উপহার দেওয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে এ টিকা উপহার দিতে চায় প্রতিষ্ঠানটি।

চীনা প্রতিষ্ঠান আনুই জিফেই এরই মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, চীন ও ইকুয়েডরে টিকার ট্রায়াল দিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।