সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বরিশাল সদর ইউএনও'র বিরুদ্ধে মামলা: তদন্তে পিবিআই | চ্যানেল খুলনা

বরিশাল সদর ইউএনও’র বিরুদ্ধে মামলা: তদন্তে পিবিআই

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিবুর রহমানের নামে করা দুই মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত।

পাশাপাশি মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মাসুম বিল্লাহ। একই সাথে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে রোববার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে দুই মামলার আবেদন করেন বরিশালের প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার। রোববার (২২ আগস্ট) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির কামরুল হাসান।

এসময় তিনি জানান, প্যানেল মেয়র র‌ফিকুল ইসলাম খোকনের দায়ের করা মামলার আবেদনে ইউএনও মু‌নিবুর রহমান, ‌কোতোয়ালি মডেল থানার ও‌সি নুরুল ইসলাম, এসআই শাহজালাল ম‌ল্লিক ও ইউএনওর বাসভবনে দা‌য়িত্বরত আনসার সদস্যদের বিবাদী করা হয়েছে।

আর সি‌টি কর‌পো‌রেশ‌নের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদারের দায়ের করা মামলার আবেদনে ইউএনও মু‌নিবুর রহমান ও তার বাসভবনে দা‌য়িত্বরত আনসার সদস্যদের বিবাদী করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

‘গোনাহ থেকে বাঁচতে’ দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

ছাত্রদলের কমিটি বিতর্কে উত্তপ্ত রাঙামাটি, ১৪৪ ধারা জারি

নিজে খেলার জন্য শিশুদের মাঠ থেকে বের করে দিলেন ইউএনও

বাবার সামনে স্কুলছাত্রী মেয়েকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন রিমান্ডে

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পুকুরে একজনকে বাঁচাতে নেমে দুই স্কুলশিক্ষার্থীরই মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।