সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বন্ধ হওয়া সব কারখানা দ্রুত চালু করা হবে: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

বন্ধ হওয়া সব কারখানা দ্রুত চালু করা হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ হওয়া কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমের সবগুলো কারখানা চালু করা হবে। যেন শ্রমিকরা কাজ করতে পারেন। শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় শ্রমিকদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, আপনারা যেমন বিভিন্ন খাতে কাজ করেন। আমি চাই আপনাদের খাতায় নাম লেখাতে; একজন শ্রমিক হিসেব। আপনার খাতায় নাম লিখিয়ে দেশ গড়ার কাজ করতে চাই। একইসঙ্গে মন্ত্রিপরিষদের সকল সদস্যদের নাম শ্রমিক হিসেবে তালিকাবদ্ধ করতে চাই। যেন সবাই একসঙ্গে দেশ গড়ার কাজ করতে পারি।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ হওয়া কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমের সবগুলো কারখানা চালু করা হবে। যেন শ্রমিকরা কাজ করতে পারেন। শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।

তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারেক রহমান বলেন, পরবর্তী প্রজন্ম থেকে আমরা পেশাদার খেলোয়াড় তৈরি করতে চাই। কৃষক, শ্রমিক, শিক্ষকসহ হাজারো পরিবারের সন্তানরা আছে, যারা খেলাধুলায় ভালো। এ রকম খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ দিতে চাই। প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মাধ্যমে আমাদের খেলোয়াড়দের তুলে ধরতে চাই।

নতুন কুঁড়ির মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার কথা জানান তিনি। বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন কুঁড়ির মাধ্যমে যেভাবে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে নিয়ে এসেছে, আমরাও সেভাবে তাদের বের করতে চাই। আপনার শুনে খুশি হবেন যে, আগামীকাল থেকে আমরা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

https://channelkhulna.tv/

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

রাজধানীকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ গড়তে ১২ দফা কর্মপরিকল্পনা, নামছে ২৫০ ইলেকট্রিক বাস

দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

পুলিশসহ জরুরি সেবায় তেল রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের পৃথক কমিটির ঘোষণা প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।