সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ | চ্যানেল খুলনা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে দেশের রুগ্‌ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, রুগ্‌ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। তবে বেসরকারি উদ্যোক্তারা এ উদ্যোগের সঙ্গে কীভাবে যুক্ত হবেন, মালিকানা বা অংশীদারত্বের ধরন কেমন হবে, সে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, রুগ্‌ণ ও বন্ধ পাটকল ও চিনিকলগুলো খুলে দিয়ে সেখানে পুরোনো শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের জুনে জাতীয় সংসদে দেওয়া তথ্যে বলা হয়েছিল, ওই সময় শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এর মধ্যে বিসিকের নিয়ন্ত্রণাধীন রুগ্‌ণ/বন্ধ শিল্প ৩৮২টি, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন পাঁচটি, বিএসএফআইসির নিয়ন্ত্রণাধীন ছয়টি চিনিকল এবং বিএসইসির চারটি কারখানা রয়েছে। গত দুই বছরে এই সংখ্যা আরও বেড়েছে। তবে হালনাগাদ কোনো পরিসংখ্যান সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশনা দিয়েছেন। তিনি বন্ধ ও রুগ্‌ণ শিল্প কারখানাগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করছে।’

https://channelkhulna.tv/

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

সরকারি নয়, নিজের গাড়িতে চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

হাসিনার আমলে কত ঋণ আত্মসাৎ হয়েছে হিসাব হচ্ছে: ড. ইউনূস

উচ্চতার কারণে পানি উপচে পড়েছে : ভারতীয় হাইকমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।