সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বনিযুক্ত শিক্ষামন্ত্রী এবং ভূমিমন্ত্রীকে খুবি উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন | চ্যানেল খুলনা

বনিযুক্ত শিক্ষামন্ত্রী এবং ভূমিমন্ত্রীকে খুবি উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালীন উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো নতুন নতুন দিকনির্দেশনা ও পরামর্শ পেয়েছে। এবার একই মন্ত্রণালয়ের মন্ত্রী পদে আসীন হওয়ায় তাঁর নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি মনে করি।’

অভিনন্দন বার্তায় উপাচার্য আরও বলেন, ‘ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন। নতুন করে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় দেশের ভূমি সেক্টরের আধুনিকায়ন ও বিকাশে নতুন দিক-নিদের্শনা পাওয়া যাবে বলে আমি আশাবাদী।’

বিবৃতিতে উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ও ভূমিমন্ত্রীসহ মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।