সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটায় সেফটি ট্যাংক থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় সেফটি ট্যাংক থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

বটিয়াঘাটায় সেফটি ট্যাংকির ভিতর থেকে গোলাম রসুল (২০) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ ।

সে জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া একতা মোড় এলাকার গোলাভিটা এলাকার মোঃ মুজিবুর রহমানের পুত্র ‌। থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট মোঃ গোলাম রসুল বাড়ি থেকে নিখোঁজ হয় ।

অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ২৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে বটিয়াঘাটা থানায় একটি মিসিং ডায়রী করে ।

উক্ত ডায়েরির ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বেলা সোয়া ২ টায় উক্ত মন্দির লাগুয়া ল্যাট্রিনের সেফটি ট্যাংক থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে ।

সূত্রে আরো জানা গেছে, মৃত গোলাম রসুল ১৬ দিন পূর্বে হোগলাডাঙ্গা এলাকার আবুল মান্নান শেখের কন্যা তিন্নী বেগম (১৮) কে বিবাহ করে । এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে আটক করলেও তদন্তের স্বার্থে নাম গোপন রাখা হচ্ছে বলে জানায় ।

ময়না তদন্তের জন্য লাশ পুলিশ খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে । এ রিপোর্টে লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে পুলিশ জানায় ।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।