সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটায় উদ্ধার হওয়া ৫৩ কচ্ছপ বাগেরহাটের ঘোড়াদিঘীতে অবমুক্ত | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় উদ্ধার হওয়া ৫৩ কচ্ছপ বাগেরহাটের ঘোড়াদিঘীতে অবমুক্ত

খুলনার বটিয়াঘাটায় উদ্ধার হওয়া ৫৩ সন্ধি কচ্ছপ বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদিঘীতে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে ঘোড়াদিঘীর প্রধান ঘাটে বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক এই কচ্ছপগুলোকে অবমুক্ত করেন।

এসময় সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) নির্মল কুমার পাল, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ, খুলনার মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী, বাগেরহাট প্রত্ততত্ন অধিদপ্তরের কাস্টোডিয়ান মোঃ জায়েদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ, খুলনার পরিদর্শক রাজু আহমেদসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) নির্মল কুমার পাল বলেন, বটিয়াঘাটা থেকে উদ্ধার করা কচ্ছোপ গুলোকে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘীতে অবমুক্ত করা হয়েছে। দিঘীতে তারা স্বাচ্ছন্দে বসবাস করতে পারবে।এগুলোকে সংরক্ষন ও বাঁচিয়ে রাখার জন্য সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক বলেন, জীব বৈচিত্র সংরক্ষন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা, বন বিভাগসহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করে এই অঞ্চলের জীব বৈচিত্র রক্ষায় কাজ করার ঘোষণা দেন তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।