সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের বাগেরহাট জেলা কমিটি গঠন | চ্যানেল খুলনা

সাগর সভাপতি প্রদীপ সম্পাদক

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের বাগেরহাট জেলা কমিটি গঠন

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট বাগেরহাট জেলার শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) বিকাল ৪ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বাগেরহাট জেলা কমিটি গঠনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দি হোলি টাইমস পত্রিকার সম্পাদক শ্যামল কান্তি নাগ। এ সময় শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণিব্যক্তিদের সমন্বয়ে বাগেরহাট জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে বিশিষ্ট সাংবাদিক সেলিম সুলতান সাগরকে সভাপতি ও চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ম-লকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন সোহরাব হোসেন রতন (বাগেরহাট), শাহরিয়ার নান্টু (রামপাল), যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন (শরনখোলা), শাহীন ইসলাম (মোল্লাহাট), সাংগঠনিক সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, অর্থ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, দপ্তর সম্পাদক সুবল কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কিশোর চক্রবর্তী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখর ভক্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পংকজ ম-ল, মহিলা বিষয়ক সম্পাদক বিজয়া রায় চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন (ফকিরহাট), নির্বাহী সদস্য তাহরীন অন্যন্যা, শফিকুল ইসলাম সাফা, শামীম আহসান মল্লিক (মোড়েলগঞ্জ), সাংবাদিক কপিল ঘোষ, টিটব বিশ্বাস, পংকজ রায়। নবগঠিত এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে বাগেরহাটের ৯ উপজেলার কমিটি গঠন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।