সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধুর বাবার চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর বাবার চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র ‘বঙ্গবন্ধু’- তে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। ছবিতে বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের (৪৫-৬৫ বয়সের) ভূমিকায় দেখা যাবে ভার্সেটাইল এই অভিনেতাকে।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে চঞ্চল চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চরিত্রটি আমি করছি, গতকালই এটা ঘোষণা করা হয়েছে। এই ছবিতে অভিনয় করা মানে বড় একটি কাজ করা, ইতিহাসের অংশ হয়ে যাওয়া। খুব ভালো একটা কাজ হতে যাচ্ছে, এটা আমার জন্য বিশাল অভিজ্ঞতার বিষয় হবে।

একই চরিত্রে (৬৫-৯৪ বছর বয়স) অভিনয় করবেন খায়রুল আলম সবুজ। চলচ্চিত্রটি নির্মাণ করছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

আগামী ১৯ জানুয়ারি চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী মুম্বাইয়ে যাচ্ছেন। ২৫ জানুয়ারি থেকে সেখানে সিনেমার প্রথম ধাপের শুটিং শুরু হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বঙ্গবন্ধু’ জীবনীচিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচিত শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া ও তথ্য কমিশনার আবদুল মালেক।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু, ‘বঙ্গবন্ধু’ জীবনীচিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।