সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির মিডিয়া কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়ায় আসিফ কবিরকে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের অভিনন্দন | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির মিডিয়া কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়ায় আসিফ কবিরকে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের অভিনন্দন

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনার সাংবাদিক সমাজের পথিকৃৎ, একুশে পদকপ্রাপ্ত শহীদ হুমায়ুন কবির বালু’র সুযোগ্যপুত্র মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সহকারী প্রেসসচিব আসিফ কবির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির মিডিয়া কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগ। গতকাল পৃথক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানান মহানগর যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায় বলেন জাতির পিতার জন্ম শতবার্ষিকী সমগ্র বাঙ্গালি জাতির জন্য একটি আনন্দ ও ঐক্যতার উপলক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত একজন আদর্শিক ও মহান ব্যক্তির জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির মিডিয়া কনসালটেন্ট হিসেবে খুলনার সন্তান আসিফ কবির নিয়োগ পাওয়ায় আমরা খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগ পরিবার আনন্দিত ও সম্মানিতবোধ করছি। সাথে সাথে তার উপর অর্পিত দায়িত্ব অত্যান্ত সফল ভাবে পালন করতে পারে সেজন্য আমরা খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগ পরিবার তার প্রতি শুভকামনা জ্ঞাপন করছি। অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ,
মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মহানগর যুবলীগের সদস্য এসএম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দল কাদের শেখ, এ্যাড আলামিন উকিল, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকাত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহীম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কেএম শাহিন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ সহ খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের
নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।