সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মিজানুর রহমান সাগর এনসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জনান, মারপিট এবং চাঁদাবাজির অভিযোগে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে।

মামলা সূত্রে জানা গেছে, অ্যাপোলো পাওয়ার লিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানে এনসিপি নেতা মিজানুর রহমান সাগর চুক্তিভিত্তিক লিফট সরবরাহ এবং সার্ভিসিংয়ের কাজ করতেন। ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রুবেল প্রামাণিকের সঙ্গে মিজানুর রহমান সাগরের বিরোধ হয়। এর জেরে গত ২০২৪ সালের ৩০ আগস্ট রাত ১০টার দিকে মিজানুর রহমান সাগর ও তাঁর ১০-১২ জন সহযোগী সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় তুলে নিয়ে যায় রুবেলকে। সেখানে বেদম মারপিট করে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন মিজানুর রহমান সাগর। এ সময় রুবেলের চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। পরে রুবেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়ে একই বছরের ২২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন রুবেল।

আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাফর তদন্ত করে বাদীর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত থেকে মিজানুর রহমান সাগরের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে আজ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেকনাফে পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৫৫, আটক ৫

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

আরাকান আর্মির কাছ থেকে দেশে ফিরলেন ৭৩ জেলে

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, সিইসিকে চিঠি

হাতিয়ায় ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।