সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফ্রান্সে তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

ফ্রান্সে তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর ফ্রান্সের তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত একজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলছে, ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ করে গুলি চালিয়েছেন।

স্থানীয় প্রশাসন হতাহতের বিষয়টি জানিয়েছে। জানা গেছে, পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর তোপের মুখে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ সদস্যরা একজন নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন। ওই সময় অভিযুক্ত যুবক পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ তিন পুলিশ ঘটনাস্থলেই মারা গেছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বন্দুকধারীকে আটকের ব্যাপারে অভিযান চলছে।

সূত্র: রয়টার্স, সিজিটিএন

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।