সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফোনালাপে চীনকে কঠোর বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

ফোনালাপে চীনকে কঠোর বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীনকে মিয়ানমারে অভ্যুত্থানের বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ফোনালাপ শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টুইট বার্তায় বলেন, আমি তাদের (চীনকে) এটি স্পষ্ট করে দিয়েছি, যুক্তরাষ্ট্র জাতীয় স্বার্থ রক্ষা করবে, নিজেদের গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখতে কাজ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বেইজিংয়ের বিভিন্ন অপকর্মের কৈফিয়ত দিতে চীনকে বাধ্য করবে।

গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াং জিয়েচির এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের ফোনালাপ হয়।

ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, তাইওয়ানসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে চীন বিভিন্ন অপচেষ্টা চালিয়ে আন্তর্জাতিক নিয়ম-কানুন ভঙ্গ করছে। এসব কাজের জন্য সম্পূর্ণভাবে চীনকে দায়ী করবে যুক্তরাষ্ট্র। চীনের অভ্যন্তরীণ বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ব্লিনকেন।

তিনি বলেন, জিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলে উইগুর মুসলিমদের ওপর চীন গণহত্যা চালাচ্ছে। মানবাধিকারগোষ্ঠীগুলোর তথ্যমতে, উইগুর সম্প্রদায়ের ১০ লাখের বেশি মানুষ মানবেতর জীবন যাপন করছে।

ফোনালাপে হংকং ইস্যুও তুলে এনে ব্লিনকেন বলেন, বিতর্কিত আইনের প্রতিবাদে হংকংয়ে চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর অনিয়ন্ত্রিত হামলা চালিয়ে অগণিত অধিকারকর্মীকে গ্রেফতার করছে চীন। জিনজিয়াং, তিব্বত ও হংকংসহ অন্যান্য জায়গায় মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থনে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানান ব্লিনকেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।