সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফেসবুককে ছাড়িয়ে গেল টিকটক | চ্যানেল খুলনা

ফেসবুককে ছাড়িয়ে গেল টিকটক

চলতি বছরের শুরু থেকে বিভিন্ন সময়ে সমাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দেশের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার শিরোনাম হয়েছে টিকটক। ২০১৬ সালের সেপ্টেম্বরে চীনের ঝাং ইয়েমিংয়ের হাত ধরে সামাজিক বিনোদন মাধ্যম হিসেবে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে এই মোবাইল অ্যাপটি। ২০২০ সালে বিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়ায় আবারো আলোচনায় এই টিকটক।
ফেসবুক, হোয়াটস অ্যাপ ও বিভিন্ন মেসেজিং অ্যাপকে পেছনে ফেলেছে ২০২০ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে টিকটক অ্যাপ। ডিজিটাল বিশ্লেষণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি দিয়েছে এমন তথ্য।

প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড হওয়া ৫টি অ্যাপের ৪টি ফেসবুকের তৈরি। তবে সবগুলোকে টপকে সবার উপরে জায়গা করে নিয়েছে চিনা অ্যাপ টিকটক। ২০১৮ সালের পর এই প্রথম ডাউনলোড হওয়া শীর্ষ অ্যাপের জায়গা হারালো ফেসবুক।
এ বছর ডাউনলোড সেরা ৫ অ্যাপের মধ্যে বাকি ৪টি হলো ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার।
পশ্চিমা দেশগুলোতে টিকটকসহ চিনা অ্যাপবিরোধী প্রচারণা তুঙ্গে। এমনকি সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপ নিষিদ্ধের চেষ্টাও করেন। এরপরও দিন দিন টিকটকের জোয়ারে ভাসছে বিভিন্ন বয়সী মানুষ।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

দীর্ঘ ছুটিতে দেশে আসা প্রবাসীদেরও ফোন রেজিস্ট্রেশন করতে হবে

বিদেশি সিম ব্যবহার করলেই জরিমানা, ভারতে আইফোন বিক্রিতে নতুন নিয়ম

১৬ ডিসেম্বর চালু এনইআইআর: বন্ধ হবে না পুরোনো ফোন, যাচাই করে ক্রয়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।