সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফের পেঁয়াজের দাম কমছে | চ্যানেল খুলনা

ফের পেঁয়াজের দাম কমছে

চ্যানেল খুলনা ডেস্কঃদফায় দফায় কমছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে পাঁচ টাকা। আর মাসের ব্যবধানে কমেছে ১৫ টাকা পর্যন্ত।

শুক্রবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০- ৪৫ টাকা, এক সপ্তাহ আগে ছিল ৪৫-৫০ টাকা। আর এক মাস আগে ছিল ৫০-৫৫ টাকা। অপরদিকে আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৪০-৪৫ টাকা এবং এক মাস আগে ছিল ৫০-৫৫ টাকা।

পেঁয়াজের এ দাম কমার তথ্য সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনেও উঠে এসেছে। টিসিবির হিসাবে, দেশি পেঁয়াজের দাম সপ্তাহে ও মাসের ব্যবধানে কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ। আর আমদানি করা পেঁয়াজের দাম মাসের ব্যবধানে কমেছে ১৯ দশমিক শূন্য ৫ শতাংশ।

মালিবাগ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, রোজার এক সপ্তাহ পর থেকেই পেঁয়াজের দাম কমছে। রোজার শুরুতে পেঁয়াজের কেজি ৫৫ টাকা হয়েছিল। এরপর তা কয়েক দফা কমে এখন ৪০ টাকা হয়েছে। আমাদের হিসাবে রোজার মধ্যেই পেঁয়াজের কেজি ১৫ টাকা কমেছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।