সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফুলতলায় চুরির দায়ে খালিশপুরের তিন যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

ফুলতলায় চুরির দায়ে খালিশপুরের তিন যুবক গ্রেফতার

ফুলতলা থানা পুলিশ দামোদর উত্তর পাড়া এলাকায় শিক্ষক দম্পতি (জাকির হোসেন ও খাদিজা) এর বাড়িতে চুরি যাওয়া ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ফোনসহ বেশ কিছু মালামাল উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে খালিশপুরের তিন ব্যক্তিকে গ্রেফতার করে।

ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহের নেতৃত্বে পুলিশ ১৭ ও ১৮ সেপ্টেম্বর খালিশপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-খালিশপুর হাউজিং এলাকার আবুল কাশেম শেখের ছেলে বিল্লাল শেখ(২৫), বঙ্গবাসী এলাকার বাসিন্দা মৃত আলতাপ খন্দকারের ছেলে সুমন খন্দকার (২৯) এবং আলমনগরের জাকির হোসেনের পুত্র শুকুর আলী(২৮) আটক করে। শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এদের মধ্যে বিল্লাল শেখ আদালতে স্বাকারোক্তীমূলক জবানবন্দী দিয়েছে। আর শুকুরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর দিনের যেকোনো সময় শিক্ষক দম্পতির বাড়ি থেকে চোরেরা গ্রিলের ও দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, ক্যামেরা, মোবাইলসহ ৩ লাখ ১৩ হাজার ৯শ’ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।