সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফুলতলায় ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

ফুলতলায় ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খুলনা জেলা প্রশাসন খাদ্যসামগ্রী বিতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আজ (রবিবার) রাতে খুলনার ফুলতলা উপজেলার হতদরিদ্র, অসহায়, শ্রমিক, দিনমজুর, ভ্যান চালক ও কর্মসংকটে থাকা একশটি পরিবারে ঘরে ঘরে যেয়ে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। করোনাভাইরাস সংক্রমণরোধে জনসমাগম এড়াতে খুলনা জেলা প্রশাসন এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে।

খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।