সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফিলিস্তিনিদের কর তহবিলের টাকাও আটকে দিল ইসরাইল | চ্যানেল খুলনা

ফিলিস্তিনিদের কর তহবিলের টাকাও আটকে দিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্কঃফিলিস্তিনের পশ্চিমতীর থেকে তোলা করের একটি অংশ ব্যয় হতো অতিদরিদ্রদের পেছনে। কর তহবিলের সেই টাকা আটকে দিয়েছেন ইসরাইলি কর্তৃপক্ষ। ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের মন্ত্রিপরিষদ ওই ফিলিস্তিনিদের কর তহবিল রোববার আইন করে বন্ধ করে দেয়া হয়েছে।

ইসরাইলি এমপিদের দাবি, কর তহবিলের এ টাকা সন্ত্রাসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে এ অভিযোগ অস্বীকার করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, কর তহবিলের এ টাকা অতিদরিদ্রদের সহায়তা করা হতো।

প্রতি মাসে পশ্চিমতীর থেকে তোলা কর থেকে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়ে আসছিল ইসরাইল।এ আইন পাসের ফলে এখন থেকে এ টাকা আর পাবে না তারা। ফলে আরও অর্থনৈতিক সংকটে পরল ফিলিস্তিন।

বিশেষ করে দখলদার ইসরাইলি বাহিনীর হাতে নিহত ও নিগৃহীত ব্যক্তির পরিবারকে এ সহায়তা দেয়া হতো।

খবর রয়টার্সের।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।