সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নাভারন শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নাভারন শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শার্শা উপজেলার নাভারন শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাসব্যাপী বিশেষ গ্রাহক সেবা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক শফিউল আজমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জোনাল আঞ্চলিক প্রধান আহমেদ আশীক রাজী।

তিনি বলেন, গত তিন মাসে সরকারের কিছু নিয়ম-নীতির কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিকে সাময়িক ভাবে কিছুটা অসুবিধার পড়তে হয়েছিল। অনেক গ্রাহক বিভিন্ন ধরনের কথা শুনে ব্যাংকে জমা করা টাকা উঠানোর জন্য ভিড় করেছিলেন। কিন্তু ব্যাংকটি এখন আর সে অবস্থায় নেই। সব সমস্যা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। এ সময় গ্রাহকরা ধৈর্য্য ধরে গ্রাহদের সেবা দেওয়ার জন্য ব্যাংকের বর্তমান কর্মকর্ত-কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করেন এবং ব্যাংকটিতে লেন-দেন করার জন্য আহ্বান জানান।

এসময় ব্যাংকের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন, জোনাল আঞ্চলিক এসএভিপি মাহফুজুল ইসলাম, এভিপি মনির হোসেন, ঝিকরগাছা শাখার ব্যবস্থাপক কাইয়ুম হোসেন, নাভারন শাখার সেকেন্ড অফিসার আব্দুল মোতালেব ও ব্যবসায়ী আজগার হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।