সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফারিয়াকে আপত্তিকর কমেন্ট করা সেই যুবক চাকরি হারালেন | চ্যানেল খুলনা

ফারিয়াকে আপত্তিকর কমেন্ট করা সেই যুবক চাকরি হারালেন

অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় চাকরি হারালেন এনজিও কর্মী যুবক রাকিবুল হাসান। রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফারিয়া। সেই অনুষ্ঠানের একটি ভিডিওক্লিপে অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক যুবককে। যা চোখে পড়ে এই তারকার। বিষয়টি নিয়ে তৎক্ষনাত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফারিয়ার।

তার সেই স্ট্যাটাসের সূত্র ধরে জানা যায়, ওই যুবকের নাম রাকিবুল হাসান। তিনি সাজিদা ফাউন্ডেশন নামে একটি এনজিওতে চাকরি করছেন। এর পরদিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে সাজিদা ফাউন্ডেশন। তদন্তের পর রাকিবুলকে চাকরিচ্যুত করা হয়। বিষয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মেইলের মাধ্যমে ফারিয়াকে জানানো হয়।

সেই ই–মেইলটি নিজের ফেসবুকে শেয়ার করে শবনম ফারিয়া বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’

অভিনেত্রী তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সহিংসতা শুধু শারীরিক নয়; এটি অনলাইন হয়রানি, রাস্তার হয়রানি, বা যেকোনো ধরনের ভয় দেখানো হতে পারে। এর কোনোটিই গ্রহণযোগ্য নয়।

রাজনীতিবিদ থেকে আমার সহকর্মীরা, কর্মী থেকে কলেজ পড়ুয়া মেয়ে—যারা সবাই সমর্থন দেখিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ।

বিশেষ ধন্যবাদ সাজিদা ফাউন্ডেশনকে। তাদের সাহসী ও দৃঢ় পদক্ষেপের জন্য। এভাবেই পরিবর্তন শুরু হয়। আসুন, আমরা আমাদের কণ্ঠ আরও উঁচু করি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।