সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফাইনালে দলে ফিরবেন রাসেল | চ্যানেল খুলনা

ফাইনালে দলে ফিরবেন রাসেল

ফাইনালে নামার আগেই সুখবর কলকাতা নাইট রাইডার্স দলে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআর দলে ফিরতে পারেন আন্দ্রে রাসেল। এমনটাই ইঙ্গিত দিলেন কলকাতা দলের মেন্টর ডেভিড হাসি।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শেষ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে বাদ দিয়েই এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার জেতে কেকেআর। ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে রাসেল ফিরলে দল যে আরও শক্তিশালী হবে, তা বলাই যায়। হাসি বলেন, “দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে বল করছিল রাসেল। ফাইনালে খেলতেই পারে ও।”

তবে রাসেল ফিরলে কলকাতা দল থেকে কে বাদ পড়বেন, তা বলা মুশকিল। রাসেল বাদ যাওয়ার পর সাকিব আল হাসানকে দলে আনা হয়। ক্যারিবিয়ান অলরাউন্ডার দলে ফিরলে বাদ পড়বেন বাংলাদেশের অলরাউন্ডার? তা স্পষ্ট নয় এখনও। হাসি বলেন, “সাকিব অবশ্যই আছে। ও খুব ভাল ক্রিকেটার। দুটো ম্যাচ জিতিয়েছে ও। সবাইকে পাওয়া যাবে ফাইনালে। দল নির্বাচনের সময় বেশ কঠিন পরীক্ষার মুখে পড়বে কোচ।”

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

আনচেলত্তির রোবটিক ফুটবলে কি প্রাণ হারাল ব্রাজিল?

এশিয়া কাপ আর্চারিতে সোনার স্বপ্ন দেখছে বাংলাদেশ

বেনাপোলে প্রীতি ফুটবল-ক্রিকেট ম্যাচ আজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আইসিসির সুখবর পেলেন খুলনার ছেলে মিরাজ

ইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা

পাকিস্তানকে হারিয়েই ইফতার করতে গেল বাংলাদেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।