সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফাইজারের ভ্যাকসিন নিয়ে ২৩ জনের মৃত্যুর দাবি নরওয়ের | চ্যানেল খুলনা

ফাইজারের ভ্যাকসিন নিয়ে ২৩ জনের মৃত্যুর দাবি নরওয়ের

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে বিশ্বজুড়ে যখন ভ্যাকসিন নেওয়ার তোড়জোড় চলছে, তখন প্রকাশ্যে এলো এক দুঃসংবাদ।

বহুল আলোচিত ফাইজার-বায়োএনটেক কোম্পানি উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পর নরওয়ের ২৩ জন নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ফাইজার-বায়োএনটেক কোম্পানির ভ্যাকসিন নেওয়ার পর যে ২৩ জন নরওয়ের নাগরিক মারা গেছেন, তাদের ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি। ভ্যাকসিন নেওয়ার পর তাদের জ্বরসহ আরও বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। নরওয়ের মেডিসিন এজেন্সি জানিয়েছে, ধারণা করা হচ্ছে, ফাইজার-বায়োএনটেক কোম্পানির এ ভ্যাকসিন বয়স্ক মানুষের জন্য মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

এজেন্সির মেডিকেল ডিরেক্টর স্ট্রেইনার ম্যাডসেন সাংবাদিকদের বলেছেন, এ ঘটনার পর এখন ডাক্তারদের বিবেচনায় নিতে হবে যে, কাকে এ ভ্যাকসিন দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না।

নরওয়ের ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ বলছে, এ টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে এ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ফাইজার-বায়োএনটেক কোম্পানির ভ্যাকসিন নেওয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

সূত্র: দ্য সান, নিউ ইয়র্ক পোস্ট, এক্সপ্রেস ইউকে, ফ্রি প্রেস জার্নাল, বিজনেস টুডে ও ইন্ডিয়া টুডে

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।