সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাট মৌভোগ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন | চ্যানেল খুলনা

ফকিরহাট মৌভোগ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মৌভোগ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় আড়পাড়া যুব সংঘকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে মৌভোগ যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোজাহিদুর রহমান মোজা।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন, শিক্ষক অজামিল ঢালী, ইউপি সদস্য আলী আজগর শেখ, জেসমিন বেগম, মাসুদ রানাসহ অন্যনান্যরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।