সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাট কৃষি ব্যাংকে দু’জন ফরেন রেমিট্যান্স গ্রাহীতাকে পুরস্কার প্রদান | চ্যানেল খুলনা

ফকিরহাট কৃষি ব্যাংকে দু’জন ফরেন রেমিট্যান্স গ্রাহীতাকে পুরস্কার প্রদান

বাংলাদেশ কৃষি ব্যাংক ফকিরহাট ও টাউন নওয়াপাড়া শাখার আয়োজনে বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব- ২০২৪ এর পুরস্কার বিতরণ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টায় ফকিরহাট শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে

শাখা ব্যবস্থাপক শেখ মুজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় মহা-ব্যবস্থাপক মুহাম্মদ মাজাহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় নিরিক্ষা কর্মকর্তা মোঃ আবু হাশেম মিয়া ও মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (বাগেরহাট) দেবদাস সরকার। ব্যাংকের সিনিয়র কর্মকর্তা নুসরাত- ই জাহান এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, টাউন নওয়াপাড়া শাখা ব্যবস্থাপক মোঃ ওহিদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, গ্রাহক মোঃ ইবারাত শেখ, বিশ্বজিৎ ঘোষ, পুরস্কারপ্রাপ্ত মোঃ ইসলাম ঢালী (ছোট্ট ঢালী) ও নাসরিন খাতুন প্রমুখ।

উল্লেখ্য অত্র ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় ঈদ উল আযাহার পূর্বে (১৯ মে হতে ১৫জুন পর্যন্ত) এদেশে ফরেন রেমিট্রান্স প্রবাহ বৃদ্ধির জন্য রেমিট্যান্স উৎসব-২০২৪ ঘোষনা করেন। যার প্রেক্ষিতে উক্ত সময়ে প্রতিসপ্তাহে সারাদেশের মধ্যে হতে ১০জন ফরেন রেমিট্যান্স গ্রাহীতাকে লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। সেই সারাদেশে মধ্যে ফকিরহাট শাখা হতে ১জন এবং টাউন নওয়াপাড়া শাখা হতে ১জন সহ মোট দু’জন পুরস্কার পেয়েছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।