সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ | চ্যানেল খুলনা

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাটের ফকিরহাটে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খুলনা থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা দু’জনই ঘটনাস্থলেই মারা যায়।

নিহতরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী এলাকার রুহুল আমিন (৩০) এবং চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী এলাকার মুজিবর তালুকদার (২৬)।

বাগরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ‘খুলনা-মংলা মহাসড়কের খাজুরা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এত মোটর সাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দূর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় জনতা মহাসড়কে অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক বাসটি এবং হলপারকে আটক করতে সক্ষম হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।’

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।