সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু | চ্যানেল খুলনা

ফকিরহাটে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

দেশের অন্যান্য স্থানের ন্যায় বাগরহাটের ফকিরহাটে রবিবার ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথমদিন সুষ্ঠ, সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন মােট পরীক্ষার্থীর মধ্যে ১৬জন অনুপস্থিত ছিল বলে উপজলা শিক্ষা বিভাগ জানিয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী ও সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছেে, ফকিরহাটে এবার ৪টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, এর ভেন্যু শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, এর ভেন্যু বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র ও মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ কেন্দ্র।
ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাে. আছাদুজ্জামান বলেন, এ বছর ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি মাদ্রাসা ও ১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মােট ১৮১৩জন পরীক্ষার্থীর মধ্যে প্রথমদিন ১৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।