সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে সাড়ে ২৫কেজি গাজাসহ তিন মাদক কারবারি আটক | চ্যানেল খুলনা

ফকিরহাটে সাড়ে ২৫কেজি গাজাসহ তিন মাদক কারবারি আটক

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকা থেকে ২৫ কেজি ৭’শ গ্রাম গাজা সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় প্রেস ব্রিফিং-এ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অনুপ রায়, এসএসআই আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই আশরাফ আলী সহ পুলিশের একটি দল উপজেলা গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করে। এসময় প্রাইভেটকারে থাকা দুটি বস্তা ভর্তি ২৫ কেজি ৭’শ গ্রাম গাজা উদ্ধার করে। মাদক কারবারীদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকার ছেলে প্রাইভেটকার চালক আবুল বাশার (৩৫), একই জেলার কসবার বাড়িখোলা এলাকার ছেলে বিল্লাল হোসেন (২৮), এবং একই উপজেলার বায়েক এলাকার রাহিন মোল্লা (২০)।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই গাজা এনে বিক্রির জন্য ফকিরহাটের গুড়গুড়িয়া এলাকায় ক্রেতার জন্য তারা অবস্থান করছিল বলে পুলিশ জানান।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে তাদেরকে সোর্পদ করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।