সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে মাইক্রোবাসের চাপায় বাসের সুপারভাইজার নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে মাইক্রোবাসের চাপায় বাসের সুপারভাইজার নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পিলজংগ এলাকায় মাইক্রো চাপায় এনামুল সরদার মনির (৪০) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে পিংলজংগের কামাল ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, উপজেলার কামাল ফিলিং স্টেশনে জালানী তেল নেওয়ার জন্য হাসান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থামে। এসম বাসের সুপারভাইজার রাস্তা পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মাইক্রোবাস এনামুল সরদার মনিরকে ধাক্কা দিয়ে পিষ্ট করে। এসময় স্থানীয় লোকজন দৌড়ে আসলে মাইক্রো রেখে ড্রাইভার পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দিলে ফকিরহাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে তাকে উদ্ধার করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত এনামুল সরদার খুলনার সোনাডাঙ্গা এলাকার পান্না সরদারের ছেলে বলে জানা গেছে।

ফকিরহাট ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো. মনির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে আমরা এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে আমাদের নিজস্ব এম্বুলেন্সে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তানভির মাহমুদ অনিক জানান, দুর্ঘটনার শিকার এনামুল সরদার মনিরকে মৃত অবস্থায় আনা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার এসআই হাসানুর রহমান বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্ট চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।