সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা টুকুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল | চ্যানেল খুলনা

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা টুকুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মৃতি আন্ত: ইউনিয়ন ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ফকিরহাট ইউনিয়ন দলকে হারিয়ে নলধা-মৌভোগ ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় নলধা-মৌভোগ ইউনিয়ন দল ১-০ গোলে ফকিরহাট ইউনিয়ন দলকে পরাজিত করে।

ফকিরহাট বিএনপির আয়োজনে ও মুলঘর স্পোটিং ক্লাবের পািরচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আয়োজন কমিটির আহবায়ক সৈয়দ মাসুদুল ইসলাম।

এসময় উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ্জামান রিপন, যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক মোবাশ্বের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু। এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন আলমগীর কবির, বামরুজ্জামান কাম, রবি, সাগর, পলাশ, জাহাঙ্গির হোসেন, এনামুল, জাকির প্রমূখ। খেলা পরিচালনা করেন মিরাজ সরদার, সহযোগি ছিলেন জসিম উদ্দিন ও রাজু আহম্মেদ। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৩০হাজার টাকা ও রানার্স আপ দলকে ২০হাজার টাকা প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।