সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে পাঁচ কেন্দ্রে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শুরু | চ্যানেল খুলনা

ফকিরহাটে পাঁচ কেন্দ্রে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শুরু

বাগেরহাটের ফকিরহাট এবার উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ২ হাজার ৮৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। উপজেলার ৪টি কেন্দ্র ও ১টি ভেন্যুতে আজ রোববার (৩০জুন) সকাল ১০টায় কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা শুরু হয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কাজি আজহার আলি কলেজ, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, শেখ হাসিনা কারিগরি কলেজ ও আল হেরা আলিম মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান জানান, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ফকিরহাট কাজি আজহার আলি কলেজ কেন্দ্রে ২০৫ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এছাড়া সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের এইচএসসি ৩৩৬ জন, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ৬০৩ জন,  আল হেরা আলিম মাদ্রাসায় ৭৫ জন ও কারিগরি শাখায় (বিএম) ৭০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। বিএম শাখার পরীক্ষা শেখ হাসিনা কারিগরি কলেজ ও সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

কুয়েটে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেয়ার ২০২৫’ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।