সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে দোকানে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি | চ্যানেল খুলনা

ফকিরহাটে দোকানে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ ব্রীজের নিচে চুনটের মোড় নামক বাজার এলাকায় মা-বাবার দোয়া নামে একটি ফ্রিজ, অটো ভ্যানের ব্যাটারী ও পার্সের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বুধবার (২৬ জুন) বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলমসহ অন্যান্যরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে স্থানীয় লোকজন মো. হোসেন শেখের দোকানে আগুন পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। ততক্ষনে দোকানের ভেতর থাকা নগদ টাকা, তিনটি ফ্রিজ, অটো ভ্যানের ব্যাটারী সহ অন্যান্য জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ অগ্নিকান্ডের ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দোকান মালিক মো. হোসেন শেখ জানান। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিভাবে আগুন লেগেছে বা শত্রুতামূলকভাবে কেউ আগুন লাগিয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। তবে ক্ষতিগ্রস্থ দোকান মালিক লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।