সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে দেশী-বিদেশী মদসহ নারী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে দেশী-বিদেশী মদসহ নারী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দেশী-বিদেশী মদসহ স্মৃতি দেওয়ান (৫৪) নামের এক মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে। সে উপজেলার ফলতিতা এলাকার মৃত সোনাতন দেওয়ানের স্ত্রী।

পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শিবলী নোমানীর নেতৃত্বে ফলতিতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্মৃতি দেওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় গ্রেপ্তারকৃত ওই নারীর ঘর থেকে দুই বোতল বিদেশী মদ ও দেশী তৈরী তিন লিটার মদ উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্রতা (ওসি) এসএম আলমগীর কবির বলেন, গ্রেপ্তার হওয়া মাদক বিক্রেতা স্মৃতি দেওয়ানের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে রোববার সকালে বাগেরহাট জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।