সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াপ ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী মেলার শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো: গোলাম মোস্তফা।

মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, শিক্ষার্থী জাহিন মাহাদিয়া খান প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি তপ্দরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে পুরস্কার বিতরণ করা হয়।

মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজের হাতের তৈরী বিভিন্ন প্রজেক্টের প্রদর্শনী করেন। মেলায় অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।