সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ডাকাতির সরমঞ্জামসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ | চ্যানেল খুলনা

ফকিরহাটে ডাকাতির সরমঞ্জামসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ

ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি করার সরমঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ। এসময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাত দলের তিন সদস্য একটি পিকআপ ভ্যানে করে উপজেলার টাউন-নওয়াপাড়ার মেসার্স খান ফিলিং স্টেশনে আসে। সেখানে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর স্থানীয়রা তাদেরকে ধাওয়া করেলে তখন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাদের তিনজন ধরতে সক্ষম হয়।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ রায় সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় স্থানীয়রা আটকৃতদের পুলিশের নিকট সোর্পদ করেন। পুলিশ পিকআপ ভ্যান থেকে ১টি প্লাস, ১টি হাসুয়া, ১টি শাবল, ১টি কাটার, ১টি পাইপ ও ২টি মোবাইল সেট উদ্ধার করে। এছাড়া তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করেন।

গ্রেফতারকৃতরা হলেন সিলেটের জৈন্তাপুরের বটেশ্বর গ্রামের নরেন্দ্রনাথ দেবনাথের ছেলে দিবাকর দেবনাথ দিপু (৩৯), মোংলার নারিকেলতলা এলাকার মৃত সিরাজুল মোল্লার ছেলে হাফিজুর রহমান (৩৫) এবং হালিকাপুরের অদ্যপাড়া এলাকার মো. কালুর ছেলে মো. হাসান (৪০)।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।