সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত

ফকিরহাটে কাটাখালী মোড় এলাকায় সিমেন্টের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক জাহাঙ্গির গাজী (৪২) নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট কাটাখালী মোড় এলাকায় ভ্যান চালক জাহাঙ্গির গাজী রাস্তা পার হচ্ছিল।
এসময় মোংলাগামী একটি সিমেন্টের ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। এতে সে ঘটনাস্থলে নিহত হন। নিহত জাহাঙ্গির গাজী লখপুরের ভবনা গ্রামের হাজরা গাজীর ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তন্তর করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে পিআরএফ : নৌ-পরিবহন উপদেষ্টা

ফকিরহাট আট্টাকী শীতলাতলায় ৫টি মন্দির ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।