সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন | চ্যানেল খুলনা

ফকিরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন

বাগেরহাটের ফকিরহাটে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসা সুপার ও ইবতেদায়ী প্রধানদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর। এমটি (ইপিআই) মো: কামলা হোসেনের পরিচালনায় এসময় মেডিকেল অফিসার ডা: শাওন কুমার দাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, স্যানিটোরী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, পরিসংখ্যানবিদ সুকুমার ভট্রাচার্জসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসা সুপার ও ইবতেদায়ী প্রধানগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়, টাইফয়েড টিকার মাধ্যমে টাইফয়েড জ্বর এবং জ্বরজনিত জটিলতা প্রতিরোধ করা যায়, ১২ অক্টোবর, ২০২৫ হতে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, বাংলাদেশ সরকারের উদ্যোগে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল ছাত্র-ছাত্রী ১ ডোজ টাইফয়েড টিকা পাবে, ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত দিনে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং ইপিআই টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে বলে জানান। এছাড়াও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।