সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে জনসমাবেশ | চ্যানেল খুলনা

ফকিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে জনসমাবেশ

বাগেরহাটের ফকিরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় ফকিরহাট আদর্শ বিদ্যালয় চত্ত¡রে জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা ও বিএনপি নেতা শেখ আনছার আলী। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহিদুল আলম।

শেখ মিজানুর রহমান, শেখ আ: ছালাম ও শেখ. হোসাইন মো. জিয়ার যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. রাজু আহম্মেদ, মোড়ল আতিয়ার রহমান, জিয়াউর রহমান, সাজ্জাদ হোসেন নান্নু, শেখ আলীবুদ্দিন, মো. ফিরোজ ফকির, মো. নুর ইসলাম, যুবদল নেতা মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবি দল নেতা খান শহিদুল ইসলাম, কৃষকদল নেতা ফিরোজ হোসেন, মহিলা দল নেত্রী নুর জাহান বেগম, ছাত্রদল নেতা ফাহিম শাহরিয়ার রাব্বি প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।