সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন মন্দিরে ব্যাপক আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ফকিরহাট সদর ইউনিয়নের ২শত ৪ বছরের পুরানো আট্টাকী সার্বজনীন শীতলাতলা মন্দির, মায়ারখালী রাধা-গোবিন্দ মন্দির ও ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ঘিরে বৃহস্পতিবার ২টায় মন্দিরগুলোতে অসংখ্য নানা বয়সের মানুষ ও ভক্তকুল উপস্থিন হন। আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মত।

ফকিরহাট শীতলা মন্দিরে জগন্নাথ দেবের মূর্তিসহ সুসজ্জিত রথ হাজার হাজার ভক্তবৃন্দ রশি টেনে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। মায়ারখালী রাধা গোবিন্দ মন্দির ও ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরেও অনুরূপ রথযাত্রা অনুষ্ঠিত হয়। পরে মন্দির চত্ত্বরে আলোচনাসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রথযাত্রা উৎসবে বিভিন্ন মন্দিরের উদযাপন কমিটির সদস্যবৃন্দ, অসংখ্য দর্শনার্থী ও ভক্তকুল উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।