সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গণপিটুনি | চ্যানেল খুলনা

ফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গণপিটুনি

বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে ফকিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই এলাকার শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১৯ আগস্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামকে চুরির মালামাল উদ্ধার ও চোর শনাক্ত করার কাজে নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহযোগিতা করে আসছিলেন। এতে শুক্রবার (২২ আগস্ট) রাতে মাশরাফি, জ্যাকিসহ কয়েকজন মিলে আব্দুল হালিমকে মারধর করেন। এ সময় তাঁর কাছে থাকা ৭১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান তাঁরা। পরে আজ শনিবার সকাল ১০টার দিকে ফকিরহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতা মাশরাফি ও জ্যাকিকে পুরোনো বাজার গলিতে দেখতে পেয়ে আটক করে পিটুনি দেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয়রা বলছেন, মাশরাফি ও জ্যাকির বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আটক দুজনের বিরুদ্ধে বাচ্চু শেখ নামে এক মাংস বিক্রেতা চাঁদাবাজির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়া ভুক্তভোগী মাংস বিক্রেতা সাইফুল ইসলাম ও নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম আটক ওই দুজনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ করবেন বলে তাঁরা জানিয়েছেন। এদিকে আটক ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ফকিরহাটে স্থানীয় নারী-পুরুষেরা বিক্ষোভ মিছিলও করেছেন।

ফকিরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল রোববার (২৪ আগস্ট) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।