সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে কৃষি বিষয়ক প্রোগ্রাম পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে কৃষি বিষয়ক প্রোগ্রাম পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি বিষয়ক প্রোগ্রাম এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কমৃকর্তা সুমনা আইরিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো: মোছাদ্দেক হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তোহিদুল ইসলাম। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা, গনমাধ্যমকর্মি ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

কৃষক ফেরদাউস শেখ সহ অনেক কৃষক জানান, এই প্রকল্পের আওতায় কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। কি করলে জমির মাটি ভাল থাকে, উত্তম কৃষি চর্চা, পোঁকামাকড় দমন সহ বিভিন্ন কৃষি বিষয়ক প্রশিক্ষন গ্রহন কয়েছেন তারা।

অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলাম, পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, কৃষকরা উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।