সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা, এক কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের ১লাখ ৬৩ হাজার ২’শত টাকা সহ মাদক মাদককারবারী মনির শেখ ওরফে মনি শেখ ও তার এক সহযোগী রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানান, শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মনির হোসেন, এসআই স্নেহাশিস দাশ, এসআই বিপ্লব রায় সহ ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বারাশিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে মাদককারবারী ও একাধিক মাদক মামলার আসামী মনির শেখ মনি শেখ (৪৬), আট্টাকী গ্রামের মো: রাজ্জাক হোসেনের ছেলে মোঃ রাসেল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করে।

এসময় তাদের নিকট থেকে এক হাজার পিস ইয়াবা, এক কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের ১লাখ ৬৩ হাজার ২’শত টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন , উক্ত ঘটনায় ফকিরহাট মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০(ক) এবং ১৯ (ক) ধারায় একটি মামলা করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।