সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ইউনিসেফ কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা | চ্যানেল খুলনা

ফকিরহাটে ইউনিসেফ কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিসেফ কর্মকর্তাদের সাথে বেতাগার অর্জন ও বিভিন্ন কার্যক্রমের উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সোমবার (৫ ফেরুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিসেফ এর রিসার্চ এন্ড ইভালুয়েশন ম্যানেজার ভারত গৌতম। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের চিফ অফ ফিল্ড খুলনার মো. কাউসার হোসাইন, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ইউনিসেফের খুলনা জোনাল হেলথ কর্মকর্তা ডা. এস. এম নাজমুল আহসান, এডুকেশন কর্মকর্তা মো. সাজিদুল ইসলাম, এম. এন. সি এন্ড এ এইচ ডা. সোহানা ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

এতে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। এসময় বিভিন্ন ইউপি সদস্য, গনমাধ্যমকর্মি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অভিজ্ঞতা বিনিময় সভা শেষে ইউনিসেফ কর্মকর্তারা বেতাগা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, বেতাগা পাবলিক লাইব্রেরি, লোকসংস্কৃতি কেন্দ্র , পুর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক, বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় কর্মকর্তারা এসব পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।