সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে আইসিটি প্রশিক্ষণ শুরু হয়েছে | চ্যানেল খুলনা

ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে আইসিটি প্রশিক্ষণ শুরু হয়েছে

বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে মঙ্গলবার থেকে আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক কোর্সের ১০দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)। কর্মশালায় উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন শিক্ষকগণকে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। স্বাগত বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, সহকারী জেলা প্রোগ্রামার শাহিনা আক্তার, প্রশিক্ষণের ট্রেইনার রেনেসাঁ রহমান, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম, বেতাগা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী শেখ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ‘বর্তমান শিক্ষা ব্যবস্থায় আইসিটি বিষয়ে জ্ঞানের গুরুত্ব’ নিয়ে আলেচনা করেন। অনুষ্ঠান শেষে কলেজের বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুস্পার্ঘ অর্পণ এবং শহীদ মিনার চত্বরে স্মারক বৃক্ষ রোপন করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।