সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ফকিরহাটের ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভার সভা (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় স্থানীয় মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।

ওয়ার্ড সদস্য মো: আছাদুজ্জামান শেখ এর সভাপতিত্বে ও শিক্ষক গোপাল দেবনাথ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন ও বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী ও স্থায়ী কমিটির সদস্য আনন্দ কুমার দাশ। সভার উপদেষ্টা ও বেতাগা ইউনিয়ন পরিষদ সদস্য (সংরক্ষিত-১) মোছা: রাফেজা বেগম সহ নারী পুরুষ নির্বিশেষে ১ নং ওয়ার্ডের সকল শ্রেণিপেশার অসংখ্য মানুষ এসময় উপস্থিত ছিলেন। উন্মুক্ত ওয়ার্ড সভায় উপস্থিত ওয়ার্ডের বিভিন্ন জন তাদের বিভিন্ন চাহিদা তথা সুযোগ সুবিধা প্রাপ্তির আশায় তাদের বক্তব্য তুলে ধরেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।