সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ ফকিরহাট উপজেলা শাখার বেতাগা ইউনিয়নের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৯ এপ্রিল বিকাল ৪টায় বর্ধিত সভাটি বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দাশ এর সঞ্চালনায় ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহসভাপতি আলহাজ্ব শেখ সিদ্দিক আলী, যুগ্ন সাধারণ সম্পাদক শেখর রন্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী।

উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জুলফিকার জুয়েল সহ সভায় বেতাগা ইউনিয়ন কমিটি ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করার পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন বর্ধিত সভার প্রধান অতিথি স্বপন কুমার দাশ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

ফকিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে সব পুড়ে ছাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।