সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের বেতাগায় পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের বেতাগায় পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় নারী ও শিশুদের মৌলিক সেবা সমূহ প্রদানের সাথে সম্পর্কিত স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের দক্ষতা, উন্নয়ন ও দেশের বিভিন্ন অংশে বাস্তবায়নাধিন ভাল উদাহরন সমূহের সাথে পরিচয় করানাে এবং তা নিজ এলাকায় বাস্তবায়নে উদুব্ধ করা বিষয়ক পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেতাগা ইউনিয়ন পরিষদের আয়ােজনে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বেতাগা লােক সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মুল্যায়ন বিভাগের এমইডি প্রকল্পের উপ-পরিচালক মাে. সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এতে সভাপতিত্ব করেন বেতাগা ইউপি চেয়ারম্যান মাে. ইউনুস আলী শেখ।

এসময় আরাে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যােতি কনা দাস, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন। আগত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন বেতাগার অর্জন ও বিভিন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া এদিন বেতাগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন করেন ইউনিসেফের একটি প্রতিনিধিদল। পরিদর্শন শেষে প্রতিনিধিদল গাছের চারা রােপন করেন। অপরদিকে একই দিন সকালে বেতাগার বিভিন্ন কৃষি ক্ষেত পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।