সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব | চ্যানেল খুলনা

ফকিরহাটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজ এবং বেতাগা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১ শাখা) মো. মাহাবুর রহমান শেখ।

শনিবার দুপুরে তিনি শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজ পরিদর্শণকালে এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী।

এর আগে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, ইউপি সচিব ঢালী মাহাবুবুর রহমান সহ বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ।

উপসচিব মো. মাহাবুর রহমান শেখ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, তিনি একসময় ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।