সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পড়া লেখার পাশাপাশি খেলাধুলায়ও প্রতিষ্ঠা লাভ করা যায় : জেলা শিক্ষা কর্মকর্তা | চ্যানেল খুলনা

পড়া লেখার পাশাপাশি খেলাধুলায়ও প্রতিষ্ঠা লাভ করা যায় : জেলা শিক্ষা কর্মকর্তা

বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান বলেছেন, ‘পড়ার লেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। খেলাধুলা একটি নির্মল বিনোদন। সুস্থ ও সুন্দর জীবন গঠন করতে হলে খেলা-ধুলার বিকল্প নেই। বর্তমান নতুন শিক্ষা কারুকলামে পড়া লেখার সাথে সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সমান গুরুত্ব রাখা হয়েছে। শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হতে হলে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণেও অবদান রাখতে হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় চিতলমারী জোনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদ যেভাবে বিশ্বের বুকে নিজের দেশের পরিচিতি ঘটাতে পারে দশজন রাষ্ট্রদুদও তা পারে না। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এফ এম তারিকুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) একরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, বাগেরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ওলিউজ্জামান, জেলা পরিষদ সদস্য সর্দার খালেদুর রহমান টিটো, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আনোয়ার বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হীরা প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী মোহন বসু।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

মোংলা মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

চিতলমারীতে মেধা ও সৃজনশীলতা কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।